Sunday, March 22, 2020

টুথব্রাশের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ

টুথব্রাশের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ

দাঁতের সুরক্ষার জন্য সহজ কিছু নিয়ম মানলে যথেষ্ট এই নিয়ম গুলোর মধ্যে সবার আগে আসে নিয়মিত এবং নিয়ম অনুযায়ী দাঁত পরিষ্কার রাখা । তাই টুথব্রাশের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয় । সঠিকভাবে
টুথব্রাশের ব্যবহার  ও রক্ষণাবেক্ষণসহ আরো কিছু পরামর্শ জেনে নিন ।

টুথব্রাশের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ

  • দাঁত ব্রাশের পর টুথব্রাশটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হূদরোগ অথবা কিডনি পাকস্থলীর কোন সমস্যা থাকলে ব্রাশটি জীবাণুনাশক তরল পদার্থ কিছুক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে এছাড়া বাজারের টুথব্রাশ জীবাণুমুক্ত করার জন্য নানা ধরনের উপকরণ পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে ব্যবহার করা যেতে পারে 
এছাড়া আপনারা অবশ্যই পড়বেন :

কিভাবে স্টারলাইজেনসন করে জীবাণুমুক্ত করতে পারেন

  • প্রতিদিন দাঁত ব্রাশ করার পর টুথব্রাশটি সোজা করে একটি কাপড়ের মধ্যে রাখুন যাতে এর ভেজা ব্রিসলগুলো শুকিয়ে যেতে পারে । কারণ, ভেজা অবস্থায় জীবাণু বেঁচে থাকে দীর্ঘদিন জীবাণু থেকে গেলে পরেরবার ব্রাশ করার সময় মুখে প্রবেশ করতে পারে।
  • সাধারণত তিন থেকে চার মাস পর নতুন ব্রাশ ব্যবহার করা ভালো। ব্রাশের ব্রিসল ব্যবহার করতে করতে বাঁকা হয়ে গেলে সঠিকভাবে কাজ করে না । অতএব ব্রিসল বাঁকা হলেই ব্রাশ বদলে ফেলুন ।
  • আজকাল বাজারে ইলেকট্রনিক টুথব্রাশ পাওয়া যায় ।গবেষণায় দেখা যায়, এগুলা অন্তত সুন্দর দাঁতের মাড়িতে লেগে থাকা খাদ্যকণা অতি কম সময়ে পরিষ্কার করতে পারে । সম্ভব হলে এগুলো ব্যবহার করা ভালো।
  • একটু টুথব্রাশে লেগে থাকা লালা জীবনে অন্যের ক্ষতির কারণ হয়ে ওঠে । অর্থাৎ অন্যের ব্রাশ কোনভাবে ব্যবহার করা যাবে না । দন্ত ক্ষয় এর জীবাণু একজনের মুখ থেকে অন্য জনের মুখে প্রবেশ করলেই বিপদ । যা পরবর্তীতে ক্যান্সারের মতো বড় ব্যধিতে পরিণত হতে পারে।

Theme By Hindi Blog

0 Comments:

Do not add any spam links or spam content.